1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় নাভারন-মুন্সিগঞ্জ  রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন  - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতক্ষীরায় নাভারন-মুন্সিগঞ্জ  রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়া নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ব্রডগেজ রেললাইন প্রকল্প অনুমোদন করা হলেও দীর্ঘদিন রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসী। জেলাবাসীর এই ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ওসমান আলী।

সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান। কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, রেল আন্দোলনের সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট