1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
পার্লামেন্ট কী রিকশাচালকদের দখলে চলে যাচ্ছে? খুলনা বিশ্ববিদ্যালয় দিবস আগামীকাল: শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৬ বছরে পদার্পণ শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সারিয়াকান্দিতে আমন ধান সংগ্রহ ২০২৬ উদ্বোধন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ অবৈধ দোকান উচ্ছেদ চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে নেওয়ার পথে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ, চালক আটক শিবগঞ্জে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না: সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন আরও ১১১ শিক্ষার্থী রূপসা নতুন হাট বাজার অনিয়ম: নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিয়ের ৩ সপ্তাহের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহের ৩ সপ্তাহের মাথায় এক নব বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ মে ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ার ভাড়া বাসা থেকে বিজলী খাতুন (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বৃহস্পতিবার রাত আটটায় এই ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ২১ দিন আগে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বেলাল হোসেনের মেয়ে বিজলী বেগমের সাথে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ তিলাই গ্রামের রুবেল হোসেনের বিয়ে হয়। রুবেলের পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে ভূরুঙ্গামারী সদরে বাসা ভাড়া বাসায় দ্বিতীয় বউকে নিয়ে বসবাস শুরু করে। কিন্তু এতে বাঁধসাধে রুবেলের পূর্বের স্ত্রী। দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে ওই নববধূর সাথে রুবেলের কলহ শুরু হয়। এক পর্যায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোন এক সময়ে ঘরের ফ‍্যানের সাথে উড়না পেঁচিয়ে বিজলী আত্মহত্যা করে।Open photo

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় বিজলীর স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সতঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা বর্তমানে থানায় অবস্থান করছেন।

এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ওই নববধূর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা বর্তমানে থানায় অবস্থান করছেন। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট