1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগন্জের নাচোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সোমবার বাদ মাগরিব নাচোল রেলস্টেশন প্ল্যাটফর্মে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচীব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের মনোনায়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাংগঠিক সম্পাদক আব্দুস সালাম তুহিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রহনপুর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক রহমান, নাচোল উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তন্ময় আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন সরকার বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস পড়ে গেছে। দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাধিকবার ভারতে আশ্রয় গ্রহণ করেছে এবার তাদের বিচার পরে ঘরে ওঠানো হবে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন নইলে দেশ গভীর সংকটে পড়বে।

অনুষ্ঠানের প্রধান বক্তা তুহিন বলেন, আমি আপনাদের এলাকার সন্তান আমি দীর্ঘ ২৫ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে সক্রিয় জড়িত রয়েছি। আমাকে দল মনোনয়ন দিলে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাকে মাসে নয়,সপ্তাহে নয়, আমাকে এলাকায় প্রতিদিন পাবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট