1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম

ময়মনসিংহের ধোবাউড়ায় বিদ্যালয়ের মাঠে ঘাসের চাঁষ; লিজ দিয়েছেন প্রধান শিক্ষক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ফজলুল হক, ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দড়িপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঘাস চাঁষ করা হয়েছে। এতে মাঠ দখল থাকায় বিদ্যালয়ে খেলা ধুলা ব্যহত হচ্ছে শিশু শিক্ষার্থীদের। অন্যদিকে মাঠে ঘাঁস চাষ করায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, বাৎসরিক টাকার বিনিময়ে বিদ্যালয়ের মাঠে ঘাঁস চাষ করতে দিয়েছেন প্রধান শিক্ষক।

এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলছেন, মাঠ লিজ দেয়নি একাধিক ব্যক্তি নাকি বিদ্যালয়ে জমি পায় তাই তারা মাঠে ঘাস চাষ করেছে। বিনিময়ে কোন অর্থ নেওয়া হচ্ছে না।

সম্প্রতি সরেজমিনে গিয়ে বিদ্যালয় মাঠে ঘাষ চাষাবাদ করার দৃশ্য দেখা মিলেছে। ওই বিদ্যালয়ে প্রবেশ মুখেই প্রধান ফটকের সাথের জমি শুরু করে মুল স্কুলের বারান্দার কাছাকাছি জমিতে গবাদিপশুর ঘাঁস আবাদের চিত্র দেখা গেছে। সেখানে অনেকটা জমি জুড়ে ঘাঁস রয়েছে। ঘাসের দুই দিকে সূতার জাল দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের মূল ফটকের দিকেও বাশেঁর বেড়ার দিয়ে ঘেরা রয়েছে। বিদ্যালয়ের মাঠের জমিতে ঘাঁস থাকায় খেলাধুলায় বেশ বিড়ম্বনায় পড়েছে শিশু শিক্ষার্থীরা।

অন্যদিকে স্থানীয়রাও ক্ষোভ প্রকাশ করে বলছেন, স্কুলে অবস্থানরত শিশুরা খেলাধুলা করতে পারেছেনা। প্রধান শিক্ষক মাঠে ঘাসের আবাদ করে রেখেছে। মাঠটি দ্রুত ফাঁকা করার দাবী জানিয়েছে শিক্ষার্থীসহ স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়ের মাঠে ঘাঁস, শ্রেণীকক্ষগুলোতে রয়েছে নানান সমস্য। এগুলো নিরসনে প্রধান শিক্ষকসহ বিদ্যালয় কর্তৃপক্ষের কোন উদ্যোগে নেয়।

অপরদিকে স্থানীয় জালালসহ অনেকে বলেন, মাঠএক সময় ফাঁকা আছিন পুলাফাইন খেলত। এখন মাঠে ঘাঁস লাগাইছে তারা রুম থেকে বে হতে পারে না।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী ছিদ্দিক জানান, বিষয়টি দু:খজনক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেন  বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট