1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন চলে গেলেন না ফিরার দেশে! - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
অঘোষিত ফাইনালে আজ মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মদিনায় হামলার দাবি ভিত্তিহীন ও মিথ্যা: হুথি বিদ্রোহী গত ৯ মাসে প্রধানমন্ত্রীকে নিয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে: প্রেস সচিব সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন: আলাইপুর-গোকুলপুর ঘাটে অভিযানে ২ জনের ২ লাখ টাকা জরিমানা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন চলে গেলেন না ফিরার দেশে!

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (ভোলাহাট) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রণাঙ্গনের বীর সৈনিক এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় হাসিমুদ্দিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফিরার দেশে। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন)।

হাসিমুদ্দিন দীর্ঘদিন ধরে বাড়ীতেই অসুস্থ অবস্থায় ছিলেন। গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২ স্ত্রী ছেলেমেয়ে রেখে গেছেন।Open photo

বীরমুক্তিযোদ্ধা হাসিমুদ্দিন উপজেলার সদর ইউনিয়নের বাহাদুরগঞ্জ গ্রামের মৃত লাল মোহাম্মাদের ছেলে। তাঁর মৃত্যুতে তাঁর সহযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কসাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম মন্টু মৃতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকার্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তাঁর নামাজে জানাযা মৃত্যুর পরেরদিন বুধবার (৪ জুন ২০২৫) বাহাদুরগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফনকাপন সম্পন্ন হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অর্নার প্রদান করা হয়।Open photo

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম মন্টু, মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও থানা অফিসার, ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম মৃত বীর মুক্তিযোদ্ধা হাসিমুদ্দিনের জানাযার আগে একগুচ্ছ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ ও নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ রবিউল ইসলামসহ মৃতের সহযোদ্ধা মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ও সুধীজনেরা।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট