1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভোলাহাটে জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ভোলাহাট উপজেলায় পরিদর্শনে এসে বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। তিনি বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সকালে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, কৃষি মাঠ দিবসে অংশগ্রহণসহ অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও বাণ্ডিল প্রতি ৩ হাজার টাকার অর্থ সহায়তার চেক প্রদান করেন।

দিবসের প্রথমার্ধে বেশক’টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের পরে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “সাম্মাম ফল” প্রদর্শনী ও উৎসাহপ্রদাণ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।Open photo

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, কৃষি সম্প্রসারণ অফিসার সাইদুর রহমানসহ উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ ও এলাকার কৃষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্ভাবনাময় অর্থকরী ফল “সাম্মাম ফল” ক্ষেত পরিদর্শনের পর জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ আলোচনা সভায় কৃষকদের কথা শুনেন এবং আমসহ অন্যান্য ফসলের বিকল্প হিসেবে “সাম্মাম” ফল চাষের আহবান জানান। এরপর জেলা প্রশাসক উপজেলা কৃষি দপ্তরের সামনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে ৪৫ জন কৃষকের মাঝে ৪৫ টি ব্যাটারিচালিত হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেন।Open photo

উপজেলা পরিষদ চত্বরে ১৭ জন অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৭ বাণ্ডিল ডেউটিন ও বাণ্ডিলপ্রতি গৃহমজুরী বাবদ ৩ হাজার চেক প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নয়া পিআইও নায়েমা তাবাচ্ছুম শাহ, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট