1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান রূপসায় মানসিক প্রতিবন্ধী স্বামীর আঘাতে স্ত্রী নিহত আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪

 ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় সোনামসজিদ সিমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা আটক   

  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ আজ ১০ আগস্ট শনিবার বিকালে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূণ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সিমান্ত এলাকার মেইন পিলার ১৮৬ এর নিকট দিয়ে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পৌর আওয়ামিলীগের ৯নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারী জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মোহাম্মদ ওমর ফারক (৪০) কে নগদ বাংলাদেশী ২৮,৫০০/- (আটাশ হাজার পাঁচশত) টাকা, ০১টি ডেবিট কার্ড ও ০১টি ব্যাবহৃত মোবাইল ফোনসহ সোনামসজিদ বিওপির টহলদল আটক করে।

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ হতে বোনের বাড়িতে পালিয়ে ছিল। সে গা ঢাকা দেয়ার জন্য ভারতে পালয়ন করতে চেয়েছিল। উক্ত আটককৃত ব্যক্তিকে নগদ টকা, ডেবিট কার্ড ও মোবাইলসহ মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট