1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিট’র সর্বাত্মক কর্মবিরতি পালন

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দিন , সাপাহার প্রতিনিধি………………………………………

“ক্যাডার বৈষম্য নিরসন চাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সর্বাত্মক কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে কর্মবিরতি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর মোঃ শহিদুর রহমান এর সভাপতিত্বে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদন্নোতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়।

এ সময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও উপাধ্যাক্ষ প্রফেসর মোহা. নাজির উদ্দিন, সাধারণ সম্পাদক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন প্রমুখ। এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাপাহার সরকারি কলেজ ইউনিটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট