1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসায় ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের সাহিত্য আড্ডা  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসায় ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের সাহিত্য আড্ডা 

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এফ এম বুরহান: বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের আয়োজনে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা।

‘আমাদের রূপসা’ ম্যাগাজিনের প্রতিনিধি মুন্না হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সহ-সুপার মাওলানা শওকত হোসাইন। সাহিত্য আড্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার গাজী ইমামুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিকুর রহমান, মোহাম্মদ ইকবাল এবং মোসাম্মৎ খাদিজা। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব ইসলাম গাজী ইমামুল হক বলেন, “সাহিত্য মানুষের চিন্তার খোরাক জোগায়, আত্মার খোঁজ দেয়। শিক্ষক সমাজের মধ্যে সাহিত্য চর্চা এ ধরনের একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষকদের এমন আলোকিত অভ্যন্তরীণ চর্চাই একদিন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবে জ্ঞানের আলো।” সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক নানা আলোচনায় মুখরিত ছিল এই সাহিত্য আড্ডা ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট