1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ফুলতলায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ফুলতলায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ আল আজাদ. বিশেষ প্রতিনিধিঃ ” মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে , মানবের মাঝে আমি বাঁচিবারে চাই । এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় – মাঝে যদি স্থান পাই ” রবিঠাকুরের জনপ্রিয় শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর যৌথ আয়োজনে ২৫ বৈশাখ বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ মে ২০২৬ রবিবার বিকাল ৫ টা দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ফুলতলা খুলনায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা আররাফী নাজু, কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেলিনা আক্তার ইরানি, প্রীতি লতা বিশ্বাস, শেখ এম হাসান প্রমূখ। সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠানের মূল মঞ্চে নতুনতারা পরিবারের আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট