1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদনে রাজশাহীর বাঘায় কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে: কৃষি সচিব পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি প্রকৃতির শোভা বর্ধন করছে অবহেলিত কচুরিপানা ফুলের বুনো সৌন্দর্য: ভোলার জলাশয়ে নতুন রূপ

বিদেশ রপ্তানিযোগ্য আম উৎপাদনে রাজশাহীর বাঘায় কলাকৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………..

ঢাকার‘ফার্মাইমাজিনেশন হ্যাপি হাট’ এর সার্বিক পরিকল্পনায়,তত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় নিরাপদ,বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল বিষয়ে সংযোগচাষীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। শুক্রবার (৩১-০৩-২০২৩) দুপুর ২টায় বাঘা উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে রাজশাহীর বাঘা-চারঘাট উপজেলার ২১ জন আম চাষী অংশগ্রহন করেন।

 

আম চাষীদের কাছ থেকে বিদেশ রপ্তানিযোগ্য ২০০ মেঃটন আম নেওয়ার জন্য প্রশিক্ষনের আয়োজন করা হয় । বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট(গাজীপুর)’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ শরফ উদ্দিন নিরাপদ,বিষমুক্ত ও রপ্তানিযোগ্য আম উৎপাদনের কলাকৌশল বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন।

 

তিনি বলেন, এর আগে চাষীদের সাথে চুক্তিবদ্ধ হয়ে কেউ আম কেনেনি। মৌসুমের শুরুতেই প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়ে চাষীদের আম উৎপাদনের প্রশিক্ষন দিচ্ছেন। পদ্ধতি অনুসরন করলে গতবারের চেয়ে অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিউল্লাহ সুলতান, রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘ফার্মাইমাজিনেশন হ্যাপি হাট’র চীপ মার্কেটিং অফিসার সাহেদ আলী।

 

সাহেদ আলী বলেন, বিগত কয়েক বছর ধরে রাজশাহীর বাঘা-চারঘাটের উৎপাদিত আম ইউরোপ, মধ্যপ্রাচ্যে ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এবার রপ্তানিযোগ্য ২০০ মেট্রিক টন আম ক্রয়ের জন্য মৌসুমের শুরুতেই চাষীদের সাথে চুক্তি সম্পাদিত হয়েছে । আমের কলিটি ও সরবরাহকৃত আমের চাহিদা বাড়লে পরবর্তীতে পরিমান বৃদ্ধি পেতে পারে।

 

কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, ২০০ মেট্রিক টন আম ক্রয়ের জন্য আম চাষীদের সাথে প্রতিষ্ঠানটির চুক্তি সম্পন্ন হয়েছে। এভাবে সবাই এগিয়ে এলে দেশের আম রপ্তানি দ্রুত বৃদ্ধি পাবে এবং নিরাপদ আম উৎপাদনে চাষীদের উৎসাহিত করবে । রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় উত্তম কৃষি ব্যবস্থাপনা অনুসরণ করে বাগান গড়ে তোলাসহ আম চাষীদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়াও নিয়মিত বাগান মনিটরিংসহ আন্তঃপরিচর্যা পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

এবছর উপজেলা থেকে অন্তত ১০০০ মেঃ টন আম বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। চাহিদা বাড়লে আরো বেশিও হতে পারে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট