1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বিএনপির নেতা নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাযা আদায়

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………

ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রাজশাহীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে মহানগর বিএনপি।

 

আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর মনিচত্বর এলাকার সিটি টাওয়ারের অস্থায়ী মসজিদে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় মহানগর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্যা অঙ্গ সংঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

 

এসময় জানাজার নামাজ শেষে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এরশাদ আলী ইশা বলেন, লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে চলাকালিন বিনা উস্কানিতে পুলিশ অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে। এতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিম নিহত হন। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকে গায়েবানা জানাযা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে রাজশাহীর বিএনপির নেতাকর্মীরা বলে  বিএনপির এই নেতা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট