
মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ২১০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা: নুর নাহার (৩৬) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) পুলিশ সুপারের নির্দেশনায় আত্রাই থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত নুর নাহার বান্দাইখাড়া গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে নুর নাহারকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর