1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

বাঘায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি…………………

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সাংগঠনের নেতা কর্মীরা। মঙ্গলবার(১৩-০৮-২০২৪) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা কমিটির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক বলেন, ষড়যন্ত্র করে কেউ পার পাবেনা। সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এখনো বহুপথ পাড়ি দিতে হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা উল্লেখ করে মানিক খান বলেন, আমাদের বিতর্কিত করার জন্য আওয়ামীলীগ সমর্থিত যারা দলে অনুপ্রবেশ করে হামলা ভাংচুর,লুটপাট করেছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।

এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন সম্পাদক ও যুবদলের সাবেক সম্পাদক মোখলেচুর রহমান মুকুল,পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম,জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আল আমিন,জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালা উদ্দীন আহমেদ শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাহবাজ আলী সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট