1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সাংবাদিক গফুর প্রামানিকের ইন্তেকাল - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি শিবগঞ্জে এসআরবি ও বিজিবির পৃথক অভিযান: জাল টাকা, ফেনসিডিল ও ইনজেকশনসহ আটক ৩ পোরশায় ১০ মাসের শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ, চাকুসহ বাবা গ্রেপ্তার

বাঘায় সাংবাদিক গফুর প্রামানিকের ইন্তেকাল

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি…………….

সিনিয়র সাংবাদিক ডাঃ আবদুল গফুর প্রামানিক বুধবার (১০ জুলাই ২০২৪ ইং) রাত ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি বাঘা উপজেলার আড়ানী জোতরঘু গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

পেশায় হোমিও চিকিৎসক আব্দুল গফুরের জীবদ্দশায় প্রায় ৪০ বছর সাংবাদিকতা পেশায় থেকে রাজশাহীর দৈনিক বার্তাসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। এছাড়াও বাঘা প্রেস ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সদা হাস্যেজ্জল ব্যক্তি আব্দুল গফুর এলাকার বাইরেও হোমিও চিকিৎসক ও সাংবাদিক হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন । মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে,৩মেয়ে সহ বহু গৃনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪ ইং) সকাল ১০টায় আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাঁর জানাজার নামাজ শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।

আব্দুল গফুরের মৃত্যুতে, বাঘা প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট