1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ভূমি মেলা’২৫ এর উদ্ধোধন-কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় ভূমি মেলা’২৫ এর উদ্ধোধন-কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ‘‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভূমি মেলা’২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫-০৫-২০২৫) থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামী মঙ্গলবার( ২৭ মে’২৫)। রোববার সকালে উপজেলা ভূমি অফিসের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ও সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। তারই সভাপতিত্বে অলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাওঃ আবুল কালাম ।Open photo

সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন। সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন,সবার আগে আমাদের ভূমি বিষয়ে জানতে হবে। তাই অনুরোধ থাকবে ভূমি বিষয়ে সবাই সচেতন হবো এবং নিয়মিত জমির কর প্রদান করবো।

তিনি বলেন, ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা ভূমি অফিসে দেওয়া হয়। এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাচ্ছে। ভূমি পোর্টাল (land.gov.bd) ওয়েব সাইডের মাধ্যমে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তিসহ ভূমি সেবা সম্পর্কে জনসাধারণকে ধারনা দেওয়া হয়।Open photo

ভূমি কার্যালয়ের নাজির, ফিরোজ আকতারের সঞ্চালনায় আালোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, উপজেলা সাব-রেজিস্টার অফিসার নকিবুল ইসলাম, বাঘা থানার এসআই সেতাফুর ইসলাম, বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা। এছাড়াও ভূমি মেলা’২০২৫ উপলক্ষে কুইজ-কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া মাধ্যমিকের ৫জন শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়।

উপস্থিত ছিলেন,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট