1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় বিয়ের দাবিতে অবস্থান নিয়ে কলেজ ছাত্রীর অনশন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘায় বিয়ের দাবিতে অবস্থান নিয়ে কলেজ ছাত্রীর অনশন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি……….

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সংসার বাঁধার স্বপ্নে নিজেকে বিলেয়ে দিয়েছেন প্রেমিকের কাছে। কিন্তু বিয়ের সাড়া মেলেনি। নিরুপায় কলেজ ছাত্রী বিয়ের দাবি নিয়ে চলে আসে প্রেমিকের বাড়িতে। তাকে দেখেই পেছন দরজা দিয়ে পালিয়ে যায় প্রেমিক বিপ্লব হোসেন ওরফে বিপুল। পরে বাড়ির গেট বন্ধ করে পালিয়ে যায় বিপ্লব হোসেনের পরিবারও। সেই বাড়ির বন্ধ গেটের সামনে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে কলেজ ছাত্রী। বুধবার (১৭ জুলাই) সকাল পৌণে ১২টার দিকে উপজেলার, বাঘা পৌর এলাকার ছাতারি গ্রামে এ ঘটনা ঘটে।

বিপ্লব হোসেন ওরফে বিপুল এই গ্রামের আসকান আলীর ছেলে। স্থানীয় বাবু হোসেনসহ কয়েকজন জানান,এর আগেও মেয়েকে তারা আসতে দেখেছেন। আজ বুধবার(১৭ জুলাই) বিয়ের দাবি নিয়ে এসেছে। পরে ছেলে সহ তার পরিবার বাড়ির গেট বন্ধ করে পালিয়ে গেছে। বুধবার(১৭-০৭-২০২৪) রাত সাড়ে ৯টায় ওই ছাত্রী বিয়ের দাবিতে বিপ্লব হোসেন ওরফে বিপুলের বাড়ির বন্ধ গেটের সামনে অবস্থান করছিল। বাড়ির কাইকে না পেয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিপ্লব হোসেনের মায়ের মুঠোফোনের নম্বও সংগ্রহ করে,যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অনশনরত ছাত্রী আই এ প্রথম বর্ষের শিক্ষার্থী। বাড়ি একই উপজেলার গড়গড়ি ইউনিয়নে। নীতিগতভাবে নাম গোপন রাখা হলো। তবে ছেলে-মেয়ের যৌথ ছবি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

কলেজ ছাত্রী জানান, এক বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মোবাইল ফোনে কথা বার্তা বলাসহ স্বশরীরে গোপনে সাক্ষাত হয়েছে বহুবার। বিয়ে করবে বলে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি জানান, বিপ্লব হোসেনের বাড়িতে যখন আসি, তখন সে বাড়িতেই ছিল। পরে সেসহ তার পরিবার পালিয়ে গেছে।

অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। ছাত্রীর দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট