1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায়" বই পাঠের আসর" এর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের স্বাধীন, গর্বিত নওগাঁবাসী ডিবি পুলিশের ওপর হামলা ছাত্রদলের বিরুদ্ধে মামলা, আসামি ৫০ বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে দেড় লক্ষাধিক টাকার ফসল ধ্বংসের অভিযোগ খুলনায় বিভাগীয় বইমেলা শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান শুরু, ৩০ ওয়ার্ডে স্প্রে রাজশাহী রেঞ্জে ওসিদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩ কুষ্টিয়ায় কাফনের কাপড় ও চিরকুট রেখে দুই বাড়িতে হুমকি, এলাকায় চরম আতঙ্ক

বাঘায়” বই পাঠের আসর” এর উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক)

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: ইতিহাস, ভ্রমণকাহিনী, কিশোরগল্প, সাইন্স ফিকশন, আত্মজীবনী, কবিতা, পাঠ্যবইসহ প্রায় ২০০ প্রকার বই সমন্বয়ে রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে ” বই পাঠের আসর” এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) (যুগ্মসচিব), মোহাম্মদ হাবিবুর রহমান মঙ্গলবার (১১-১১-২০২৫) বিকেলে এর উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সকাল থেকে বই পাঠের আসরে বই পড়ায় অংশ নেয় রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী ।

উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেজা হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) সাবিহা সুলতানা ডলি,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,বিদ্যালয়টির প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান, বার্ষিক পরীক্ষা সন্নিকটে হওয়ায় আগামী জানুয়ারি’২০২৬ থেকে এ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমন্বয়ের নিয়মিত এ পাঠ্যচক্রের আয়োজন করা হবে। এ পাঠচক্র অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নিবাহি অফিসার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট