
বিশেষ প্রতিনিধি: রাজশাহী বাঘার মনিগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৭-০২-২০২৬) দিনব্যাপি গণসংযোগ শেষে বিকেলে প্রচার মিছিলটি মনিগ্রাম বাজার থেকে শুরু হয়ে গ্রামীণ ব্যাংক- বাজারের পূর্ব মাথা প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। ভোটারদের মন জয়ে প্রার্থী-সমর্থকদের তৎপরতা এবং জমে ওঠা প্রচারণার চিত্র তুলে ধরে নির্বাচনী প্রচার মিছিলটি সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিনত হয়। দলীয় কর্মী ও সমর্থকদের সম্মিলিত উপস্থিতি নির্বাচনী প্রচারণার জনস্রোত এলাকায় উৎসবমুখর করে তোলে।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুকুলের নের্তৃত্বে অনুষ্ঠিত প্রচার মিছিলে সহযোগী হিসেবে ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালু,সাবেক সভাপতি রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব আব্দুল বারী মুক্তা, ব্যারিস্টার সামসুজ্জোহা,সাবেক ছাত্র নেতাদল মজিবর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন- ইউনিয়নটির প্রত্যেক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। #