1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহিনী হাসপাতালে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী বাঘার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডে, ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে ৬লাখ টাকা ক্ষতি হয়েছে । আগুন নিয়ন্ত্রন নিয়ে গরুকে বাঁচানোর চেষ্টাকালে শরিফুল ইসলামের স্ত্রী আঞ্জুমারা বেগম আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শরিফুল ইসলাম মৃত রহমতুল্লাহর ছেলে।

তিনি জানান, অগ্নিকান্ডে বসতঘরের তিনটি কক্ষসহ আসবাবপত্র, নগদ টাকা, টিভি, স্বর্ণ অলংকার পুড়ে গেছে। দুটি ছাগল, দুটি গরু পুড়ে আহত হয়েছে । গরুকে বাঁচাতে গিয়ে স্ত্রী আহত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনা খাবার, কম্বল বিতরণ করা হয়েছে এবং আর্থিক সহায়তা করা হবে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট