1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দু’ ছিনতাইকারিসহ গ্রেপ্তার-৩ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাঘায় দু’ ছিনতাইকারিসহ গ্রেপ্তার-৩

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুই ছিনতাইকারিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই ছিনতাইকারি হলো- মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও জনি হক (২২)। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয় হোসেনকে। মঙ্গলবার (৯ অক্টোবর)রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়,মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এক ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান মোটরসাইলে নিয়ে চারঘাট থেকে বাঘায় আসছিল। এসময় দুই ছিনতাইকারি- মহন বিশ্বাস ঠান্ডু (২২) ও জনি হক, ফাঁকা রাস্তায় গতিরোধ করে তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। রাস্তায় চলার সময় ভ্যান চালক আসাদ, বিষয়টি জানতে পেয়ে ছিনতাইকারির মোটরসাইকেলের আগে তার ভ্যান দিয়ে ব্যারিকেট দেয়। ছিনতাইকারিদের কাছে থাকা ছুরি দিয়ে ভ্যান চালকের ডান পায়ের গোড়ালিতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টার করে। তার চিৎকারে স্থানীয় জনতা ছিনতাইকারি দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার (৯ অক্টোবর)রাত ৮টার দিকে মনিগ্রাম ইউনিয়নের খেড়–র মোড়ে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত ভ্যান চালক আসাদ আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। আহত আসাদ আলী বাঘা উপজেলার হরিপুর(তুলশিপুর) গ্রামের মন্টু প্রামানিকের ছেলে। ঔষধ কোম্পানির মার্কেটিং অফিসার মিজানুর রহমান চারঘাট উপজেলার রায়পুর গ্রামের আশরাফ আলীর ছেলে। ছিনতাইকারি মহন বিশ্বাস ঠান্ডু চারঘাট উপজেলার গৌরা গ্রামের আলম বিশ্বাসের ও জনি হক (২২) একই গ্রামের রহমান আলীর ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, ছিনতাইয়ের ঘটনায় মিজানুর রহমান বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে জয় হোসেনকে। বুধবার তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট