1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী

বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর বাঘার চন্ডিপুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ঘটনাস্থলের দৃশ্য

বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত হওয়ার ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. নাসির (৩৫)।

যেভাবে ঘটে দুর্ঘটনা

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চন্ডিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়া বোঝাই ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলু বোঝাই ট্রাকটি ব্রেক করলে দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগে এবং কাঠের গুঁড়া বোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে চালক নাসিরসহ ট্রাকে থাকা আরও দুইজন গাড়ির নিচে চাপা পড়েন।

নিহত ও আহতদের পরিচয়

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চালক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত দুইজন হলেন—একই পৌরসভার বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) এবং আলেক চান এর ছেলে মো. শুভ ফকির (১৯)।

পুলিশের বক্তব্য

বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলু বোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন; তাদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

৥বিশেষ প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট