1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: র
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেক কাটছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার কনফারেন্স রুমে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

রাজশাহীকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সকলে মিলে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব। একই সঙ্গে রাজশাহীকে মাদক ও সন্ত্রাসমুক্ত মহানগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তব্য

গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, “সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা কাজ করবেন বলে আশা করি।”

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান জনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম এবং দৈনিক আগামীর সময় পত্রিকার ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল প্রমুখ।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিশুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক উত্তরা প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক আবু সাঈদ রনি।

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এই অঙ্গীকার ব্যক্ত করেন।#

৥ সিটি প্রতিবেদক-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট