1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুণার্মেন্ট খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুণার্মেন্ট খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০-০৮-২০২৫) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করে- বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দল। খেলায় ০২- ০১ গোলে পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দলকে পরাজিত করে বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বাঘা উপজেলা শাখার সভাপতি জব্বার আলী ও রানার্স আপ দলের অধিনায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর পুঠিয়া উপজেলা শাখার সভাপতি ইখলাচ কাজী অতিথীদের কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন।

খেলা পরিচালকের দায়িত্বে ছিলেন সাহাবুল ইসলাম। সহকারির দায়িত্বে ছিলেন আশিকুর রহমনা ও আব্দুল মমিন। ধারাভাষ্যে ছিলেন মামুনুর রশিদ, হান্নান সাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা এ খেলার আয়োজন করে।

সভাপতিত্ব করেন রুবেল আলী (সভাপতি, ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা)। প্রধান অতিথী ছিলেন- রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। বিশেষ অতিথী ছিলেন-উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিন্নাত আলী,জামায়াতে ইসলামীর উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির অধ্যাপক মনিরুল আজম জিনজু,অধ্যাপক সাবদার হোসেন,রাজশাহী জেলা পূর্ব শাখার ব্যবস্থাপক আব্দুর রব।

উপস্থিত ছিলেন বাঘা ও চারঘাট উপজেলা জামায়াত-শিবিরের নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট