1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গ্রীন হেভেন স্কুল কর্তৃক সনদপত্র, পুরস্কার বিতরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত

বাঘায় গ্রীন হেভেন স্কুল কর্তৃক সনদপত্র, পুরস্কার বিতরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মনোরম পরিবেশে গ্রীন হেভেন স্কুল কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র বিতরণ পুরস্কার বিতরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৪-১১-২০২৫) সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি- সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান,বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

বক্তারা বলেন, শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। এখানকার শিক্ষার্থীরা সেই শিক্ষা অর্জন করে দেশ ও জনকল্যানে ভ’মিকা রাখবেন। শিক্ষকরাও যেন শিক্ষার গুনগত মান বজায় রেখে আদর্শিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন তবেই এই প্রতিষ্ঠান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির সভাপতি আব্দুল হালিম। স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাহ্ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিবাবকগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট