1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার সাবেক এমপি কালাম গ্রেপ্তার হওয়ায় পটকা ফুটিয়ে আনন্দ মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

বাগমারার সাবেক এমপি কালাম গ্রেপ্তার হওয়ায় পটকা ফুটিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি …………………………
রাজশাহীর বাগমারায় গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করে হত্যার টেষ্টা মামলায় রাজশাহী-৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মরিপুর এলাকা থেেক তাকে গ্রপ্তোর করা হয়। রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বজ্ঞিপ্তেিত এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে,সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ গ্রেফতার হওয়ার খবরে তাহেরপুর পৌরসভায় আতশবাজি পটকা ফুটিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্টিত হয়।

এলাকাবাসি সুত্রে জানাগেছে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসন থেকে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে বিজয়ী হন। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান। এর আগে, ২০১১ সাল থেকে ২০২৩ সাল পযন্ত টানা তিনবার তাহেরপুর পৌরসভায় মেয়র নির্বাচিত হন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার বাবার নাম মৃত মেছের আলী। তার গ্রামের বাড়ি তাহেরপুর পৌরসভার ৮নং ওয়াড জামগ্রামে।

এদিকে, সাবেক এমপি কালাম ঢাকা থেকে গ্রেফতার হওয়ার খবর বিভিন্ন অনলাইন পত্রিকাসহ সোসাল মিডিয়ার মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে বাগমারার তাহেরপুর পৌরসভার হরিতলা চার রাস্তার মোড়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আতশবাজি ও পোটকা ফুটিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে মিষ্টি বিতরন করা হয়।

উল্লেখ্য, যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামীলীগের ক্যাডারদেরা এখনো দিনের বেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদেরকে গ্রেতার করছেনা। তাহেরপুর ও ভবানীগন্জ পৌরসভাসহ বাগমারা উপজেলাজুড়ে যুবলীগ,ছাত্রলীগ ও আওয়ামীলীগের ক্যাডারদের অবৈধ অগ্নাঅস্ত্র কোনো উদ্ধার হযনি বলে বিভিন্ন রাজনৈতিক ও সাধারন সচেতন মহল মনে করছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট