1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় পূর্ব শত্রুতার জের, ১ বিঘা জমির ধানগাছ কেটে ফেলার অভিযোগ, পুলিশী তদন্ত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক

বাগমারায় পূর্ব শত্রুতার জের, ১ বিঘা জমির ধানগাছ কেটে ফেলার অভিযোগ, পুলিশী তদন্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাহাবুর রহমান মনি, বাগমারা থেকে……………………………………………………………………..

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ২৪ মার্চ, দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামে ঘটে এই ঘটনা। এ ঘটনায় মোঃ আসাদুজ্জামান পিতা মৃত রহমতুল্লা মন্ডল বাদী হয়ে একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে আবুল হোসেন মাস্টার (৬২) এবং বোরহান উদ্দীন সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময় আসামীগণ পূর্ব শত্রুতার জেরে দেশীয় হাসুয়া, লোহার রড, জাটি, রামদা সহ রমজান পাড়া গ্রামের কানচ কুড়ি বিলে এসে বাদী আসাদুজ্জামান-এর ১ বিঘা জমির ধানের গাছ কেটে ফেলে । এতে ওই জমির মালিক মোঃ আসাদুজ্জামান প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে রমজান পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আনিছার রহমান ও নেকবর রহমান বলেন, দিনে দুপুরে ধানের গাছ কেটে ফেলেছে আবুল হোসেন সহ তার লোকজন।

এই বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ রায় বলেন, ধানের গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট