1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে রাসিকের উদ্যোগে ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক মির্জাপুরে আবাসিক এলাকার পাশে সিসা কারখানার অভিযোগ, পরিবেশ দূষণে উদ্বিগ্ন এলাকাবাসী কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাজশাহীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেপ্তার রাজশাহীতে আযহারীর মাহফিল ২৮ নভেম্বর, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রাসিক প্রশাসক বাঘায় ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র ও গাছের চারা বিতরণ ভোলার চরফ্যাশনে প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় গরু-ছাগল, অনুপস্থিত থাকায় দুই শিক্ষককে শোকজ পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে মিলল মাত্র একজন ছাত্রী কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক

তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে রাসিকের উদ্যোগে ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_0

# নিজস্ব প্রতিবেদক………………………………………

তীব্র তাপদাহে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাজশাহী মহানগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ কেন্দ্রে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার রাজশাহী রেলওয়ে স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম, সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যে ১০টি পয়েন্টে স্বাস্থ্যসেবা ক্যাম্প, স্যালাইন ও পানি সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো: আদালত চত্বর, সিএন্ডবি মোড়, সাহেব বাজার, রানীবাজার, নিউমার্কেট, কামারুজ্জামান চত্বর, স্টেশন/টার্মিনাল, আমচত্বর, ভদ্রা মোড়, বিনোদপুর মোড়।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট