1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় পলিথিনে বোরো ধানের বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া গ্রেফতার রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

বাগমারায় পলিথিনে বোরো ধানের বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান………………………………………………………

বেড়েছে শীতের প্রকোপ। সেই সাথে বেড়েছে বোরো ধানের বীজতলা রক্ষায় কৃষকের আপ্রান চেষ্টা। এবার আগাম বোরো ধান রোপণে বাগমারার কৃষক কোমর বেঁধে মাঠে নেমেছে। কৃষকের এখন দম ফেলার সময় নেই। বাগমারার ১৬ টি ইউনিয়নে কমবেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। উপজেলার বিভিন্ন খাল বিল সহ নীচু এলাকায় কৃষক বোরো ধানের চাষাবাদ শুরু করেছে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাগমারার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় এবার বোরো ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে সাড়ে বিশ হাজার হেক্টর জমিতে। তবে এবার অনুকুল আবহাওয়া ও স্থানীয় কৃষি বিভাগের সহায়তার কারণে লক্ষমাত্রার চেয়ে আরো দেড় হাজার হেক্টর বেশি জমিতে বোরো ধানের আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাড়িয়ার কৃষক লুৎফর রহমান জানান, গত বছর সাত বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। এবার আরো দুই বিঘা বেশি জমিতে বোরো ধান চাষের সিদ্ধান্ত নিয়েছেন। বোরো ধান চাষের জন্য এবার তিনি বাড়ির কাছে একটি (কাচলে) ছোট জলাসয়ে বীজতলা তৈরি করেছেন। তবে প্রচণ্ড শীতের কারণে কৃষি দপ্তরের পরামর্শে বোরো বীজতলা গুলো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। তার মতে গত বছর এই পলিথিন দিয়ে না ঢাকার কারণে তার বেশ কিছু বীজতলা কোল্ড ইনজুরিতে নষ্ট হয়ে যায়।

হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের আরেক কৃষক মঞ্জুর রহমান জানান, তিনি এবার চার বিঘা জমিতে বোরো ধান রোপণ করবেন। তবে এই জন্য তিনি কিছুটা বাড়তি জমিতে বোরোর বীজতলা তৈরি করেছেন। এসব বাড়তি চারা তিনি বাজারে বিক্রি করে থাকেন। তিনিও বোরোর বীজতলা রক্ষায় পলিথিন পদ্ধতি শুরু করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রাজ্জাক বলেন, বাগমারায় এবার বোরোর আবাদ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। ধানের চলতি বাজার মূল্য আশানুরুপ থাকায় কৃষক বোরো চাষে আগ্রহী হয়ে ওঠেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট