1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকেরা শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্তে  কর্তৃপক্ষ বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড় ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ ‍হুরার বিরুদ্ধে মানছেনা নিয়ম নীতি ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বাঘা জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থান” বিষয়ের উপর স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা  নির্বিবাদ জীবনের আড়ালে নৈতিক পতন: একটি দার্শনিক, মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক মূল্যায়ন লালপুরে মাটি খোকোদের অত্যাচারে সচল বৈদ্যুতিক খুটি ঝুঁকিপূর্ণ, ২ ইট ভাটা মালিকের নামে মামলা 

বাগমারায় তেল সংকটের গুঞ্জন, পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥রুস্তম আলী শায়ের, বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করেই বেড়ে গেছে যানবাহনের চাপ। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করায় পাম্পগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে শিকদারী ফিলিং স্টেশন, তাহেরপুর ফিলিং স্টেশন ও ভবানীগঞ্জ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিদিনের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক বেশি ক্রেতা জ্বালানি নিতে ভিড় করছেন। অনেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ট্যাংক পূর্ণ করে জ্বালানি সংগ্রহ করছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে চাপ বেড়েছে।

বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের খুচরা তেল বিক্রেতা সেলিম রেজা বলেন, “সকাল থেকে হঠাৎ করে বহু মোটরসাইকেল মালিক এসে অতিরিক্ত তেল চাচ্ছে। বিকেল নাগাদ শুনছি তেল সংকট হতে পারে—এমন আশঙ্কায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন।” মোটরসাইকেল চালক শামীম আহমেদ বলেন, “আমিও তো শুনছি তেল সংকট হতে পারে, তাই একটু বেশিই তেল নেওয়ার চেষ্টা করছি।”

ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। তবে এটি মূলত গুঞ্জনের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত চাহিদা। সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তারা জানান।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কেউ যদি কোনো অনিয়ম করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট