1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাত আ.লীগ নেতা কারাগারে - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাত আ.লীগ নেতা কারাগারে

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি ……………………………….
রাজশাহীর বাগমারা উপজেলার সদর ভবানীগঞ্জ বাজারে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাত নেতাকে গতকাল বুধবার (২ অক্টোবর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণবিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, ভবানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, তাহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী, হামিরকুৎসা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও উপজেলা কৃষকলীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এবিষয়ে বাগমারা থানার (ওসি) তৌহিদুল ইসলাম বলছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। ওই আন্দোলন চলাকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালায়। হামলার সময় কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া ওই সময় তাদের হত্যার উদ্দেশে গুলি চালানো এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এ ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালামসহ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীর নামে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মÐল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এরপর মঙ্গলবার রাতে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট