1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাইসাইকেল পেয়ে ওদের, অ্যাথলেটিকস খেলার গুরুত্ব বেড়েছে - পররাষ্ট্র প্রতিমন্ত্রী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

বাইসাইকেল পেয়ে ওদের, অ্যাথলেটিকস খেলার গুরুত্ব বেড়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি………………………………………………

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রাজশাহীর বাঘায় বাই সাইকেলসহ শিক্ষাবৃত্তি, ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল পড়ুয়া ১০ জন  ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের মাধ্যমে ১ম থেকে একাদশ শ্রেণীর উপরে মোট ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ও ১৮জনকে চিকিৎসা সহায়তার চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। শনিবার(২৮-০১-২০২৩)উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এসব বিতরণ করেণ। এতে সভাপতিত্ব করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।

 

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের সাইকেল দেবেন, তা কখনো ভাবতেই পারিনি। এখন আমার এই সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে যেতে পারব। বাই সাইকেল পাওয়া উপজেলার বলিহার গ্রামের সাথী মল্লিক, দিঘা গ্রামের দিপ্তি বিশ্বাস, আড়াপাড়া গ্রামের সৌরভ কুমার মল্লিক খুশির সাথে জানান, আমরা আর স্কুল ছাড়বোনা।

 

এ আগে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩২টি ক্যাটাগরিতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিকস খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ফুটবল-ক্রিকেটে বেশি মনোযোগী হওয়ায় অ্যাথলেটিকস খেলা পিছিয়ে পড়েছে। প্রতিযোগিতামূলক অ্যাথলেটিকস সেই খেলা ফিরিয়ে আনায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুরুত্ব লাভ করেছে।

 

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে হাই জাম্প, লং জাম্প, দৌঁড়, রিলে দৌঁড়সহ ৩২টি ইভেন্টে খেলা অনুষ্টিত হয়। পৌরসভা ও ইউনিয়নে যারা বিজয়ী হয়েছে তারা উপজেলায় অংশগ্রহন করেছে। বিজয়ী ১০৫জন ছাত্র-ছাত্রী উপজেলায় অংশগ্রহন করে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালে পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি ,শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নের্তৃবৃন্দ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট