1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আবদুল খালেক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আবদুল খালেক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক……………………………….

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলা একাডেমি (ফোকলোর) সাহিত্য পুরস্কার ২০২২ গ্রহণ করলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১লা ফেব্রুয়ারী  বুধবার বিকেল তিনটায় রাজধানীর বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন।

 

এই দুইজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষককে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত করায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার আনন্দিত ও গর্বিত। সেই সাথে এই দুইজন প্রথিতযশা গবেষক তাদের গবেষণাকর্ম ভবিষ্যতেও অব্যাহত রেখে জাতিকে আরো আলোকিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক।

তিনি এই পুরস্কার ও সম্মাননা প্রদানের জন্য প্রধানমন্ত্রী এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট