1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাঁচতে চাই ক্যান্সারে আক্রান্ত হাসিনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………………..

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হাসিনা বেগম। বাঁচার আকুতি তার। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার গরিব স্বামী আফতাব আলী। হাসিনা বেগম সিরাগঞ্জের এনায়েতপুর ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ আফজাল হোসেনের চিকিৎসাধীন আছেন। তার বাড়ি বাঘা পৌরসভার কলিগ্রামে।

 

বছর তিনেক আগে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসক জানিয়েছেন, পেটে টিউমার অপারেশনের পর মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার পরিবার জানিয়েছে, কেমো থেরাপিসহ ঔষধ দিয়ে প্রতি মাসে ব্যয় হয় প্রায় ৩০ হাজার টাকা। এর আগে ৩বার ভারতে গিয়েও চিকিৎসা করাতে প্রায় ২ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে । ২০১৯ সালে সমাজসেবা অফিস থেকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। গরিব স্বামীর পক্ষে এখন তার চিকিৎসার টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। হাসিনা বেগমের আকুতি টাকার অভাবে চিকিৎসা করতে না পেরেই কি আমি মারা যাব?

 

জানা যায়, হাসিনা বেগমের স্বামীর কোন জায়গা জমি নেই। বাবার আছে মাত্র ৩কাঠা জমি। ওয়ারিশ সুত্রে যার অংশিদার ৭জন। ভূ’মিহীন আফতাব আলী স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন বাঘা পৌরসভার কলিগ্রামে শ্বশুরের ভিটায়। তাদের ঘরে জন্ম নেয়া দুটি সন্তান রয়েছে। ব্যয় বহুল চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার এখন নিঃস্ব।

 

হাসিনা বেগম সম্পর্কে প্রতিবেশী মকবুল মাল, আবুল হোসেন ও মিনু হোসেন, জানান, সে একজন দরিদ্র মানুষ। ব্যয়বহুল চিকিৎসায় তার এমন রোগ ধরা পড়ল, যা সত্যিই দুঃখজনক। তার স্বামী একজন শ্রমিক। তার স্বামী কিংবা বাবার সামর্থ্য নাই টাকা খরচ করে হাসিনা বেগমের চিকিৎসা করার। সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্খীরা আর্থিক সাহায্য করলে তার চিকিৎসা সম্ভব। তার চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর অবেদন জানিয়েছেন হাসিনার পরিবার। বিকাশ ও নগদ নম্বর-০১৩১৪২৯৩৫৫৯। সোনালী ব্যাংক, বাঘা, রাজশাহী শাখার অ্যাকাউন্ট নম্বর-৪৬০২৯০১০১৭৪৪১ ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট