1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর হামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ!

বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর উপর হামলা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: বাধারমুখে মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ……ছবি: প্রতিনিধি

 

# শহিদুল্লাহ আল আজাদ. বিশেষ প্রতিনিধি……………………………………..

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে নগরের ২২ নম্বর ওয়ার্ডের ছাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করীম দাবি করেছেন, আওয়ামী লীগের কর্মীরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। তাতে তাঁর দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে। উক্ত খবর পেয়ে ঘটনার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন।

 

তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে শুনলাম তাঁকে (হাতপাখার প্রার্থী) কে বা কারা ঘুষি মেরেছে। তাঁকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন, ভোট যে যার মতো দেবেন। এরপরপরই তাঁকে ঘুষি মারা হয়। আমি দেখেছি, তাঁর দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে।

 

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আছি। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাৎ হোসেন অবশ্য বলেন, প্রার্থী তাঁর কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট