1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় নির্যাতিত সংখ্যালঘু হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন গণসংহতি আন্দোলনের নেতা আলফাত হোসেন জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

বদলি হয়ে রাজশাহী ছাড়লেন জেলা প্রশাসক আব্দুল জলিল

  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৮৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান, রাজশাহী …………………………….

রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল বদলি হয়ে ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব হিসেবে যোগদান করবেন। আর তাঁর স্থলে দায়িত্বভার নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাটোরের ডিসি শামীম আহমেদ। (১২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ পাপ্পি স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

 

আবদুল জলিল বদলির আদেশ হওয়ার পরে রাজশাহী ছাড়ার আগে মাত্র আট দিনের মধ্যে ৬ জনকে নিয়োগ দিয়েছেন। নতুন জেলা প্রশাসক যোগদানের আগে এভাবে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া নিয়ে ব্যাবপক সমালোচনার মুখে পড়েছেন আব্দুল জলিল। তবে তিনি দাবি করেছেন, নতুন জেলা প্রশাসক যোগদানের পরে তাঁকে পেইন দিতে চান না আব্দুল জলিল। এ কারণে তিনি যাওয়ার আগেই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ছয়জন কর্মচারীকে নিয়োগ দিয়েছেন।

 

জানা গেছে, গত ১২ মার্চ জেলা প্রশাসক আব্দুল জলিলের বদলির আদেশ জারি হয়। এর আগে গত ২৬ ফেব্রæয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে চারজন অফিস সহায়ক এবং একজন করে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিন পদে মোট ছয়জন লোকবল নিয়োগের আবেদনের শেষ তারিখ ছিল গত ১৬ মার্চ। কিন্তু বদলির আদেশ পেয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল যাওয়ার আগেই এই ৬ জনকে নিয়োগ দিতে উঠে পড়ে লাগেন। সেই হিসেবে ১৬ তারিখ রাতেই আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। পরের দিন ১৭ ও ১৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ার কারণে ছুটি ছিল। পরদিন ১৯ মার্চ অর্থাৎ আবেদনের তারিখ শেষ হওয়ার ঠিক পরের কার্যদিবসেই চাকরিপ্রার্থীদের কাছে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়। এতে পরীক্ষার তারিখ উল্লেখ করা হয় ২৪ মার্চ। সেই অনুযায়ী ওইদিন পরীক্ষা সম্পন্ন করে পরের দিনই নিয়োগ পক্রিয়াও সম্পন্ন করা হয়।

 

এ বিষয়ে সদ্য বদলি জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, নতুন যে ডিসি আসবেন তাঁকে পেইন দিতে চাই না। তাই নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, তিন বছরে আব্দুল জলিল কয়েক দফায় আরও ১১৬ জনকে নিয়োগ দিয়েছেন। সবমিলিয়ে তাঁর আমলে রেকর্ড ১২২ জনকে নিয়োগ দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট