1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ: নওগাঁর মান্দায় গোলাম রাব্বানী হত্যাকান্ডের দুই আসামি গ্রেপ্তার   - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

ফলোআপ: নওগাঁর মান্দায় গোলাম রাব্বানী হত্যাকান্ডের দুই আসামি গ্রেপ্তার  

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা, নওগাঁ………………………………………………..

নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫) হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নাহিদ হোসেন ও তার সহযোগী তুহিন ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার (২৩ আগস্ট) ভোরে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাহিদ হোসেন (১৯) মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের মজিবর রহমানের ও তুহিন ইসলাম (২০) পত্মীতলা উপজেলার শিবপুর এলাকার কবির হোসেনের ছেলে। অন্যদিকে হত্যাকান্ডের শিকার গোলাম রাব্বানী (৩৫) উপজেলা উত্তর শ্রীরামপুর (বিলবাড়িয়া) গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোরিকশার চালক গোলাম রাব্বানী গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন দুপুর ২টার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের ৪ দিন পর (১৮ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুন্দইল খাড়ির ব্রিজ এলাকা থেকে গোলাম রব্বানীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ উদ্ধারের আগেই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোলাম রাব্বানী নিখোঁজের পর স্থানীয় জিগাতলা বাজারে ব্র্যাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একই এলাকার নাহিদ ও তুহিনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন অটোরিকশা চালক গোলাম রাব্বানী।

ঘটনায় ১৭ আগস্ট গোলাম রাব্বানীর বাবা বাদি হয়ে মান্দা থানায় অপহরণের মামলা করেন। পরবর্তীতে র‌্যাব-৫ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সহায়তায় টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে নাহিদ ও তুহিনকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার দুই আসামিকে মান্দা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গোলাম রাব্বানী হত্যাকান্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে নিহতের স্বজন ও এলাকাবাসি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট