1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
  প্রকৃ তি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

  প্রকৃ তি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক..

রাজশাহীতে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শীতের অতিথি পাখিসহ সকল প্রকার বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের উদ্যোগে অদ্য সকাল ১০ টায় রাজশাহীর পদ্মাপাড়ের  আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচীটি পালিত হয়। এরপর সকাল ১১ ঘটিকায় পদ্মা গার্ডেনের হলরুমে অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা।

এতে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের সভাপতি অধ্যাপক ডাঃ বিকে দাম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ হাসান আকতার ও মোঃ আব্দুল মোত্তালিব, যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোঃ রমজান আলী সরকার ও কার্যনির্বাহী সদস্য ডাঃ মোঃ মনিরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

প্রশিক্ষণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ ও বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরে সেগুলো সংরক্ষণে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়।

প্রশিক্ষণ শেষে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি প্রাণিকূলেরই সুস্থ ও সুন্দরভাবে জীবনধারণের জন্য
ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ দরকার। প্রকৃতির উপাদানের গুণাগুণ নষ্ট হলে পৃথিবীর ভারসাম্য বিনষ্ট হবে এবং
পরিবেশের বিপর্যয় হয়ে পৃথিবী মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই গাছপালা, পশুপাখি, বনজঙ্গল, পাহাড়পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, মাটি, পানি, বাতাস প্রভৃতি প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার, গুণাগুণ বজায় রাখা এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট