1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত: প্রধান আলোচক ডিআইজি আশিক সাঈদ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারকে শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ প্রদান পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার

পোরশায় সরকারি অনুদানের সাইকেল ও সেলাই মেশিন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির (২০২৫-২০২৬ অর্থ বছর) আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্লাব ও খেলার মাঠের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে পোরশা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বিভিন্ন সামাজিক নেশা থেকে দূরে থেকে নিজেদের জীবনের মানোন্নয়ন ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

  • পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান

  • উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান

  • উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার রহমান সুপি শাহ

  • উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান

  • নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপকারভোগীদের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট