1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: যশোর শিক্ষা বোর্ডে এসএসসি-২০২৬ পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কুষ্টিয়া জিলা স্কুলের কৃতি শিক্ষার্থী মোঃ আহাদ হোসেন প্রিন্স।

পূর্বে প্রকাশিত ফলাফলে ১২২০ নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছিলেন তিনি। তবে ইংরেজি বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত হলে তার আরও ৩ নম্বর বৃদ্ধি পায়। ফলে মোট ১২২৩ নম্বর নিয়ে তিনি বর্তমানে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী হিসেবে প্রথম স্থান অর্জন করেন।

আহাদ হোসেন প্রিন্স শুধু পড়াশোনায় নয়, গণিত, ফিজিক্স ও ইংলিশ অলিম্পিয়াডসহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কুষ্টিয়া জিলা স্কুলে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নকালে সবসময় তার রোল নম্বর ছিল এক। প্রিন্সের বাবা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত এবং মা গৃহিণী।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রিন্স জানান, তিনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান এবং একজন সৎ ও ভালো মানুষ হিসেবে দেশের সেবা করতে চান। কৃতি এই শিক্ষার্থীর অসাধারণ অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সমগ্র কুষ্টিয়াবাসী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট