1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুঠিয়াতে ঋণের দায়ে স্ত্রীর বিষপান আত্মহত্যার চেষ্টা ও স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

পুঠিয়াতে ঋণের দায়ে স্ত্রীর বিষপান আত্মহত্যার চেষ্টা ও স্বামীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়ার ঋষিপাড়া গ্রামে ঋণের বোঝা মাথায় নিয়ে স্ত্রী সুবন্যা রানী (২৩) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এবং স্বামী সুভাষচন্দ্র দাস (৩০) স্ত্রীর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৮ মে) দুপুর ৩ টায় নিজ বাড়িতে স্ত্রী বিষপান করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর স্ত্রীর শোকে কাতর হয়ে বিকেল ৫ টার সময় সুভাষ চন্দ্র দাস পুকুরপাড়ে মেহেগুনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে যুবক। মৃত সুভাষ চন্দ্র দাস ঝলমলিয়া ঋষিপাড়া এলাকার বলায়চন্দ্র দাসের ছেলে। তিনি ঝলমলিয়া বাজারে ইঞ্জিন ও ওয়ারিং মিস্ত্রির কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর কাছে ঋণ থাকায় বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হত। আজ দুপুর ২টায় তাদের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে দুপুর তিনটার দিকে স্ত্রী সুবন্যা রানী বিষপান করেলে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এরপর স্ত্রীর শোকে ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে বিকেল ৫টার সময় স্ত্রী শাড়ি গাছের ডালে পেঁচিয়ে আত্মহত্যা করে সুভাষচন্দ্র। উক্ত ঘটনায় পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। উক্ত আত্মহত্যার ঘটনায় বাদী না হওয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট