1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

পাকিস্তানে বন্দুক হামলায় ১১ জন নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়েছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পুলিশ সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ বলছে, শুক্রবার রাত আটটার দিকে বেলুচিস্তান প্রদেশের নৌশকি শহরের কাছে ছয় বন্দুকধারী একটি বাস থামিয়ে লোকজনের পরিচিতি পত্র চেক শেষে পাঞ্জাবের পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে আসা নয় শ্রমিককে অপহরণ করে।

স্থানীয় পুলিশের সিনিয়র কর্মকর্তা আল্লাহ বকশ বলেছেন, পরে মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূর থেকে এসব শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নৌশকি জেলা প্রশাসনের কর্মকর্তা হাবিবুল্লাহ মুসাখাইল বলেছেন, পুলিশ ও আধাসামরিক বাহিনী হামলাকারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। কিন্তু হামলাকারীরা ওই সময়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে একই হামলাকারীরা প্রাদেশিক এক পার্লামেন্ট সদস্যের গাড়ি লক্ষ্য করে হামলা চালালে দুই জন নিহত হয়। হামলার সময়ে গাড়িতে পার্লামেন্ট সদস্য ছিলেন না।

উল্লেখ্য, দরিদ্রতম বেলুচিস্তানে জাতিগত বিচ্ছিন্নতাবাদীরা কয়েকদশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার রাতের এ  হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।# সৌজন্যে: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট