1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন শিবগঞ্জে পদ্মার পানি অস্বাভাবিক বৃদ্ধি: ২৫০০ পরিবার পানিবন্দী, তীব্র খাবার পানি ও স্যানিটেশন সংকট পদ্মায় নৌকা ভাসিয়ে ভারতে ঢুকে আটক বাঘার ৫ বাংলাদেশি, পরিবারের কান্না থামছে না শিবগঞ্জে পদ্মার বন্যায় পানিবন্দী ২৫০ পরিবার পেল ত্রাণ সাতক্ষীরার শ্যামনগরে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরুর চাকার আদলে নির্মিত ফুটওভার ব্রিজে সামান্য ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচর হয়।

ঘটনার খবর পেয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সরেজমিনে মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি ব্রিজের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা করেন এবং ক্ষতিগ্রস্ত ফাটল স্থানগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক উপস্থিত সংশ্লিষ্ট প্রকৌশলীদের ব্রিজের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত মেরামত কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলামসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট