1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলা সীমান্তে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -৩ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে ১০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী রনি আটক দেবহাটায় ৫০ বছরের বসতভিটা দখল: খোলা আকাশের নিচে ৭০ বছরের সুভদ্রা রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত মির্জাপুরে দুই সন্তান ও স্বর্ণালংকার নিয়ে যুবকের সাথে গৃহবধূ উধাও শিক্ষার্থী নিয়ে ‘উধাও’ হওয়ার খবর কাল্পনিক, হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম কুমার রাজশাহী কাটাখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি: আলিফ ট্রেডার্সকে জরিমানা পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির, ৪০ ঘণ্টা পর মরদেহ ফেরত ৪ ঘণ্টায় কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০ লালপুরে আইন-শৃঙ্খলা সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল: ‘কোনো দমন-পীড়ন বা সন্ত্রাস বরদাশত নয়’

পত্নীতলা সীমান্তে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার -৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অভিযানে পত্নীতলা সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ চোরাকারবারি আটক। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তীতে বিজিবি জানায় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাধানগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু তাহের এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/২২-আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোলাদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ গ্রাম হেরোইন, ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৬০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০১টি ইজিবাইক এবং ০২টি মোবাইলসহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছেন।

আটকৃতরা হলেন, পত্নীতলা উপজেলার ঘোলাদিঘী গ্রামের মৃত মোয়াজ্জেম আলীর ছেলে মোঃ ইয়াছিন আলী(৪৬), ইয়াছিন আলীর ছেলে মোঃ শহিদ হাসান(২২), চক সনাতন দিঘীপাড়া গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে মোঃ সৌমিক হাসান(২৮)।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট