1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পত্নীতলায় মটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি'র নির্বাচনী  প্রচারণা   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

পত্নীতলায় মটরসাইকেল শোভাযাত্রায় বিএনপি’র নির্বাচনী  প্রচারণা  

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায়  মটরসাইকেল শোভা যাত্রার মধ্য দিয়ে নওগাঁ-২ আসনে ধানের শীষের মনেনেীত প্রার্থী সামসুজজোহা খান জোহার পক্ষে নির্বাচনী প্রচারনা করা হয়েছে । বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী পত্নীতলা উপজেলা বিএনপির কার্যালয থেকে একটি মটরসাইকেল শোভা যাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে নজিপুর বাসষ্টান্ডে এসে শেষ হয়।

শোভা যাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। পত্নীতলা উপজেলা বিএনপির সাধারনণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের এর সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি  বলেন যেহেতু দল সামসুজজোহা খান জোহাকে  মনোনয়ন দিয়েছে সেহেতু পত্নীতলা ধামইরহাট এর নেতা কর্মীরা তার পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী করে এই আসনটিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিবে ।

এসময় পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, বিএনপি নেতা রিসোর্ট,পত্নীতলা পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন সাধারন সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন সাংগঠনিক সম্পাদক এজেড মিজান, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, পত্নীতলা উপজেলার সাবেক মহিলা ভাইস মরিয়ম বেগম সেফা,যুগ্ন আহবায়ক বিপ্লব,চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি থেকে আসা হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট