1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৩ টায় নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সমর্থিত নেতাকর্মীরা নজিপুর সরদার পাড়া মোড় এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড প্রদিক্ষন করে পার্টি অফিসে এসে আলোচনা সভা করেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সামসুজ্জোহা খান, জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি।এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের নেত্রী মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা আক্কাস আলী, দুলাল হোসেন, বায়জিদ রায়হান শাহিন,এ জেড মিজান, শ্রমিকদলের নেতা সাগর হোসেন,থানা ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টায় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ছাত্রদলের নওগাঁ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসানের নেতৃত্ব নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোড এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে নজিপুর সরকারি কলেজ প্রদিক্ষন করে নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বরে সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমূখ।এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট