1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পত্নীতলায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা নওগাঁঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন এর বদলি আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা পরিষদের মূল গেইটের সামনে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন অংশগ্রহন করেন।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা জানান,ইউএনও পপি খাতুন এই উপজেলায় যোগদানের পর থেকে খুব অল্প সময়ে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করেছে। তিনি সকলের কথা শোনেন। রিকশা চালক অটোচালক দিনমজুর সকলেই তার সাথে দেখা করতে পারেন কথা বলতে পারেন।

তারা আরও বলেন মাত্র ৩ মাস হলো তার যোগদান তার বিরুদ্ধে কোন অভিযোগ শোনা যায়নি, তাহলে কেন বদলী হচ্ছে। খুব অল্প সময়ে মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও পপি খাতুন , মাদক নিয়ন্ত্রন,বাল্য বিবাহ প্রতিরোধ,কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আসছেন। হঠাৎ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী।

পত্নীতলা উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলাবাসীর জীবন মান-উন্নয়নে ইউএনও পপি খাতুনএর বদলি আদেশ প্রত্যাহার করে এ উপজেলায় পুনরায় বহাল রাখার দাবি জানানো হয় এই মানববন্ধনে।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ ফ্রেবুয়ারী পত্নীতলায় যোগদান করেন আবার গত ৬জুন২৪ তারিখে সরকারি এক আদেশে তাকে জয়পুরহাটের কালাই উপজেলায় বদলি আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউএনও পপি খাতুন বলেন সরকারি চাকুরী আসলে আমাদের বদলি প্রক্রিয়াটি রেগুলার প্রক্রিয়া। আমার মনে হয় আমার সিনিয়র স্যারেরা প্রশাসনিক কারণে সুচিন্তা করেই এটা করতে পারেন। একই সাথে জনগণ যে দাবিটি আমাকে রাখারর জন্য বা বদলি বাতিল এর জন্য জনসমর্থন বা মানববন্ধন করেছেন সেটা মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, তবে আমার সিনিয়র স্যারদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। বাকিটা তাদের বিবেচনা, আমার মনে হয় আমি যেখানেই যাবো আমার মেন্ডেট যেটা সেটা নিয়েই কাজ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট