1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ 

পত্নীতলায় অনুমোদন বিহীন ভেটেনারি ঔষুধ কারখানায় অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় অনুমোদন বিহীন অবৈধ ভেটেরিনারি ওষুধ/ পশু খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। এ সময় অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হীরাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাগণ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ বলেন , নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হিরা নতুনহাটে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে পশুসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে মুরগির এন্টিবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ভেটেরিনারি বিভিন্ন ওষুধ উৎপাদন ও বিক্রি করছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট