1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পঞ্চগড়ে মেঘাচ্ছন্ন আকাশ, দিন ও রাতের তাপমাত্রা সমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি: আজ বুধবার ২৬ মে রংপুর বিভাগে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছুদিন ধরে পঞ্চগড় জেলায় তেমন কোন বৃষ্টি ঝড়ো হাওয়া দেখা যায়নি। দিনের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করলেও রাতের তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত কয়েকদিন ধরেই বিরাজমান। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যায়নি।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোন কোন জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হলেও মুষলধারে কিংবা ঝড়ো হাওয়ার মতো বৃষ্টি এখনো হয়নি। এদিকে কোরবানির পশুর বাজার ঘুরে দেখা গেছে কোরবানির পশু সরবরাহ থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। আবহাওয়া জনিত কারণে অনেকে বাসা থেকে বের হচ্ছে না কোরবানির পশু কেনার জন্য। কারণ হঠাৎ মুসলধারে বৃষ্টি আসলে কোরবানির পশুকে রাখা খাওয়া দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়বে।

গরু ব্যবসায়ি দবিরের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন বাজারে পর্যাপ্ত পরিমান গরু সরবরাহ থাকলেও ক্রেতা সমাগম নেই। তাই অনেকে গরু ফেরত নিয়ে বাসায় যাচ্ছে।

কৃষক আবু তালেবের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন, বৃষ্টি ও হয়না রোদ তেমন নেই তাই তিনি ভুট্টা, মরিচ,বাদাম তুলতে পারছেন না। হঠাৎ বৃষ্টি আসলে সেগুলো রাখার পর্যাপ্ত জায়গা নেই। আর রোদের জন্য সেগুলো শুকাতে না পারলে সেগুলোর গুনগত মান নষ্ট হবে ফলে পর্যাপ্ত দাম পাবেন না। তাই তিনি বিপাকে পড়েছেন।

আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ের তাপমাত্রা স্থিতিশীল অবস্থায় রয়েছে। হালকা ও মা ঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকদিন ধরে তা চলমান থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট