1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
কারওয়ান বাজার না কাওরান বাজার? সঠিক উচ্চারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ প্রতারণা: বিদেশে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে উধাও লিটন বাঘায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নারিসহ ২জন আহত চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি সংকট: ফুয়েল স্টেশনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা, চাপে মালিকরা চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে আগামীকাল বুধবার , শনিবার আখেরী মোনাজাত ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুকুর কাটতে বাধা দেওয়ায় কৃষককে ভেকুতে পিষে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ রাজশাহীতে আইসিইউ সংকটে অপেক্ষায় ৩৩ শিশু, এক মাসে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু আত্রাইয়ে ২৮তম বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত বাঘায় ছাত্রদল নেতা শামীম সরকারে মানবিক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে প্রশংসনীয়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফসলি জমিতে অবৈধভাবে পাথর, বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ২জনকে জেল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ও ভজনপুর  ইউনিয়নের ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভজনপুর এলাকার শাকিল সালেক (৩৫) ও গোবরাগছ গ্রামের কাবুল হোসেন (৪১ বুধবার (২১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহন মিনজি।Open photo

জানা গেছে, দন্ডপ্রাপ্তরা হলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর এলাকার আব্দুল জলিলের ছেলে সাকিল সালেক ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের গোবরাগছ এলাকার সোলেমান আলীর ছেলে কাবুল হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকায় একটি এক্সকেভেটর ও দুটি ট্রাক্টরের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় শ্রমিকদের সর্দার শাকিল সালেককে আটক করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রমিকদের সর্দার কাবুল হোসেনকে একই আইনের আওতায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তার ব্যবহৃত ট্রাক্টরের একটি ব্যাটারিও জব্দ করা হয়। অভিযানে মোট পাঁচটি ব্যাটারি জব্দ করে সেগুলো থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। পরে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।Open photo

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন বিজিবির ভুতিপুকুর বিওপি ক্যাম্প কমান্ডার ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি টিম।

জেলা প্রশাসক মোঃ সাবেত আলী বলেন, “অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহন মিনজি বলেন, “ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট